Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

Wednesday, September 20, 2017

ফেসবুকে প্রোফাইল ফ্রেম তৈরী করুন সহজে সাথে ফ্রেম ক্যাম্পিং। (how to create facebook frame with frame camping)

আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন । আমরা যারা ফেসবুক ব্যবহার করি অনেক সময় দেখি প্রোফাইল ছবিতে বিভিন্ন প্রোগ্রাম বা দিবসের বিভিন্ন ফ্রেম যুক্ত থাকে। এ ধরনের ফ্রেম আজ আপনি নিজেও একটি তৈরী করুন। ফ্রেম দিয়ে আপনি ক্যাম্পেই করতে পারবেন অথবা সরাসরি ফেসবুক ফ্রেম থেকে ফ্রেম এড করতে পারবেন। আজ আমি দুইটি দেখাবো।

আসুন প্রথমে ফ্রেম ক্যাম্পেই কিভাবে করবেন সেটা দেখুনঃ
*ফ্রেম দিয়ে ক্যাম্পেই করার জন্য সর্ব  প্রথম আপনাকে https://www.isupportcause.com/login এ ঠিকানায় গিয়ে নিচের চিত্রের মত একটি নতুন একাউন্ট তৈরী করতে হবে। অথবা আপনার ফেসবু্ক একাউন্ট দিয়ে লগইন করুন।


লগইন হয়েগেলে নিচের চিত্রের মত দেখা যাবে। সেখানে আপনার ক্যাম্পিং নাম, সংক্ষিপ্ত বিবরণ, ক্যাম্পিং সম্পর্কে
 লিখে তারপর কেটাগরি সিলেকট করে 400*400 সাইজের একটি jpeg/png ফরমেটের ফ্রেম ফাইল আপলোড করুন।

নিচের চিত্রের মত Choose File এ ক্লিক করে আপনার ফ্রেমটি আপলোড করুন। তারপর Create Campaign লেখায় ক্লিক করুন।
এবার নিচের চিত্রের মত দেখা গেলে সেখান থেকে আপনার ফেসবুক প্রোফাইল সিলেক্ট করুন।

সর্বশেষ Generate Profile Picture এ ক্লিক করুন। এবার আপনার ফ্রেমটি যারা ব্যবহার করবে তাদের একটি সংখ্যা আপনি পাশে দেখতে পারবেন।

এবার ফেসবুক থেকে সরাসরি ফ্রেম যেভাবে এড করবেনঃ
 সর্ব প্রথম আপনার ফেসবুক www.facebook.com এ গিয়ে আই.ডি লগইন করুন। তারপর এ https://www.facebook.com/fbcameraeffects/home/ ঠিকানায় ক্লিক করুন। তারপর Create a Frame লিখায় ক্লিক করুন।

এবার নিচের চিত্রের মত  Get Started লেখায় ক্লিক করুন।


এবার Upload Art অপশনে ক্লিক করুন। অতপর আপনার ফ্রেমটি আপলোড করুন।
অবশ্যই আগে একটি ফ্রেম তৈরী করে রাখতে হবে।

আপলোড হয়ে গেলে নিচের চিত্রের মত দেখা যাবে। তারপর Next বটামে ক্লিক করুন।


Next বটামে ক্লিক করার পর নিচের চিত্রের মত দেখা যাবে সেখানে আপনি যে ফ্রেমটি করবেন তার নাম এবং ওনার সিলেক্ট করে আবার Next বটামে ক্লিক করুন।

এবার কাজ প্রায় শেষ । এটি সম্পূর্ণ হয়েগেলে এ https://www.facebook.com/profilepicframes ঠিকানায় ক্লিক করুন। এখানে আপনার ফ্রেমটি দেখতে পাবেন। নিম্মে একটি ফ্রেম দেওয়া হল।

Wednesday, May 3, 2017

আপনার ফেসবুক পেইজে অটো রিপলে যুক্ত করুন সহজে। (How to set auto reply on facebook page easy method )

আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন আমরা যারা ফেসবুক পেইজ পরিচালনা করি আজকের পোষ্টটি তাদের জন্য। একটু লক্ষ্য করলে দেখবেন কোন কোন পেইজে কোন মেসেস বা বার্তা পাঠালে তাৎক্ষনিক একটি উত্তর চলে আসে। এ ধরনে সিস্টেম চাইলে আপনি আপনার ফেসবুক পেইজে যুক্ত করতে পারবেন।

আসুন কাজটি যেভাবে করবেন। ছবি আকারে পোষ্ট না করে একেবারে ভিডিও টিউটরিয়াল তৈরী করলাম।
কাজটি করার জন্য নিচের ভিডিওটি দেখুনঃ

Wednesday, April 26, 2017

আপনার ফেসবুক পেইজে ইভেন্ট এবং পোল তৈরী করুন সহজে। (How to create Facebook Page Event and event poll in Facebook)

আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন । আমরা যারা ফেসবুক ব্যবহার করি কম বেশি সবাই বিভিন্ন ফেসবুক পেইজ পরিচালনা করে থাকি। সাধারণত পেইজ না থাকলেও ইভেন্ট তৈরী করা যায়। তাই আজ আমি ফেসবুক পেইজে কিভাবে ইভেন্ট তৈরী করবে সে বিষয়ে একটি ভিডিও তৈরী করলাম।

ফেসবুক পেইজে ইভেন্ট তৈরী এবং পোল তৈরী করতে নিচের ভিডিওটি দেখুন।
ভিডিও দেখে যা শিখতে পারবেন: 
=> ফেসবুক পেইজে ইভেন্ট তৈরী করা।
=> ইভেন্টে পোল তৈরী করা।
=> ইভেন্ট ইডিট করা।
=> ইভেন্ট ডিলেট করা।
ভিডিও

Monday, April 24, 2017

ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ ( Blogspot Blog Community of Bangladesh )

ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে আপনাকে অান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যে অনেকে জানেন যে বাংলাদেশের সকল ব্লগার বা যারা ব্লগস্পট নিয়ে কাজ করছে তাদের সবাইকে নিয়ে
ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ নামে একটি ফেসবুকে গ্রুপ খোলা হয়েছে। এ গ্রুপের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশ সহ যে সব দেশে মানুষেরা ব্লগস্পট নিয়ে কাজ করে তাদের সবাইকে একত্র করে একে অপরকে সাহায্য সহযোগিতা করা এবং বাংলাদেশ সহ সকল দেশে ব্লগস্পট ব্লগগুলো আরো এগিয়ে নিয়ে যাওয়া। 
আমাদের এ আয়োজনে আপনিও যোগ দিতে নিচের চিত্রে ক্লিক করে যোগ দিন।
https://web.facebook.com/groups/1229079270523663/?pnref=story


এ গ্রুপের এডমিন প্যানেলে আছে আমার সুপরিচিত মুখ:
১। মুরাদ বিন হোসেন (বাংলাদেশ) ২। মাওলানা পুটত্র (ইন্দেনেশিয়া) ৩। মোঃ আসলাম পারভেজ (ইন্ডিয়া) 
আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্ছ সহযোগিতা দিয়ে যেথে। 
আমরা সকলে একে অপরকে সহযোগিতা করলে এ বিষয়ে সকল সমাধান পাব বলে আশাবাদী।

Sunday, April 23, 2017

Grytics দিয়ে ফেসবুক মার্কেটিং। ফেসবুকের পেইজ এবং গ্রুপের Analytics সহ সকল তথ্য। (How to moderate & Analytics your Facebook groups with Grytics)

আসসালামু‘আলায়কুম। কেমন আছেন সবাই। আজ ফেসবুক মার্কেটিং নিয়ে পোষ্ট করলাম। Grytics সাইটের মাধ্যমে আমরা সহজে ফেসবুকের মার্কেটিং করতে পারব। যেমন আপনার ফেসবুকের পেইজ বা গ্রুপের প্রচার সহ এর যাবতীয় কার্যক্রমের তথ্য আপনাকে Grytics দিয়ে দিবে। 

আসুন Grytics আপনি যেভাবে কানেক্ট হবেন। 
তারপর নিচের চিত্রের মত Facebook লেখায় ক্লিক করে connect বটামে ক্লিক করুন।


 তারপর ফেসবুক পারমিশন খোঁজবে আপনি তা ওকে করুন। এবার নিচের চিত্রের মত দেখবেন আপনার ডাশবোর্ড ওপেন হয়েছে। ডাশবোর্ডে ডান পাশে উপরে একাউন্ট সেটিং এ ক্লিক করে আপনার একাউন্ট ডিটেইলস ঠিক করুন। তারপর বাম পাশের মেনু থেকে Load the groups I admin লেখায় ক্লিক করুন।
তারপর নিচের চিত্রের মত দেখা যাবে। এখানে আপনি যে সকল গ্রুপের এডমিন আছেন তা শো করবে। 
এবার আপনি যে গ্রুপটি এড করতে চায় সে গ্রুপের ADD THIS GROUP লেখায় ক্লিক করুন। এভাবে আপনি আপনার সবগুলো গ্রুপ এড করে নিতে পারবেন। 

এবার নিচের চিত্রের মত অপশন গুলো পূরণ করে GET THE LAST 30 DAYS OF ACTIVITY লেখায় ক্লিক করুন।


এবার আপনি আপনার ডাশবোর্ডে ক্লিক করুন । তারপর নিচের চিত্রের মত আপনার গ্রুপটি শো করবে। 


এবার নিচের চিত্রটি একটু লক্ষ্য করুন।এখান থেকে আপনি আপনার View all stats গুলো পাওয়ার পয়েন্ট, পিডিএপ এবং এক্সসেল ইত্যাদি ফরমেটে নিতে পারবেন। ও হ্যাঁ এখানে শুধুমাত্র ত্রিশদিনের দেখাবে।এবং আপনি চায়লে গ্রুপ ডিলেড ও করতে পারবে।

নিচের চিত্রের মত আপনি Publisher Tool ব্যবহার করে সরাসরি এখান থেকেও পোষ্ট করতে পারবেন।

এভাবে আপনি আপনার গ্রুপের রেটিং বাড়িয়ে নিন। মনে রাখবেন আপনার পোষ্ট রেটিং ঠিক রাখতে হবে নয়তো মেম্বার এড তেমন হবে না। 
 এ সম্পর্কে আরো বিভিন্ন পোষ্ট পেতে GRYTICS ব্লগে ভিজিট করুন।
পরবর্তী পোষ্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। 
 আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার থাকলে কমেন্ট করুন। 
অথবা নিচের ছবিতে ক্লিক করে গ্রুপে পোষ্ট করুন।
https://web.facebook.com/groups/1229079270523663/?pnref=story


সবাইকে ধন্যবাদ।

Friday, March 31, 2017

আপনার ফেসবুক গ্রুপে এক ক্লিকে যুক্ত করুন সকল ফ্রেন্ডসদের। (How to Add your facebook friends on your Group)

আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন? আজ ফেসবুক নিয়ে পোষ্ট লিখলাম। আমরা যারা ইন্টারনেট এর শুধুমাত্র আই টা জানি তারাও ভাল ফেসবুক ব্যবহার করে। আর যারা ইন্টারনেট জগতে আছে তাদের তো আর বলতে হবে না। আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে ফেসবুকে গ্রুপ খোলে থাকি। এ গ্রুপে পরে নিজের সব ফ্রেন্ডসদেরকে যুক্ত বা এড করি। এক একটা ক্লিক করে এড করতে গেলে বুঝা ঝায় সময়ের মূল্য কতটুকু। তাই আপনি চাইলে এক ক্লিক এ সব ফ্রেন্ডসদের এড বা যুক্ত করতে পারবেন আপনার তৈরীকৃত গ্রুপে। এ কাজটা মুলত chrome extension দিয়ে করা হয়। তাই আপনাকে chrome ব্রাউচার ব্যবহার করতে হবে।

 প্রথমে আপনার chrome ব্রাউচারটি অপেন করুন। গুগুল এ গিয়ে Group invite all extension লিখে চার্জ করুন।
Group invite all প্রথম লিংকে ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত দেখা যাবে।
এখান থেকে Added to Chrome এ ক্লিক করে ইন্সটল করুন। ইন্সটল সম্পূর্ণ হয়ে গেলে আপনার ব্রাউচারটি রিস্টার্ট করুন। তারপর আপনার ফেসবুক আইডি লগইন করুন। আপনার ফেসবুক থেকে আপনি যে গ্রুপে মেম্বার এড করতে চান সে গ্রুপটি ওপেন করুন।
আপনার তৈরীকৃত যে কোন গ্রুপ লগইন করুন।

 তারপর নিচের চিত্রের মত আপনার ব্রাউচার এ একটি চিহ্ন দেখতে পাবেন। চিহ্নটিতে ক্লিক করুন।

চিহ্নটিতে ক্লিক করার পর All invite friends এ ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত দেখা যাবে।

এভাবে অটোমেটিক আপনার গ্রুপের আপনার সকল ফ্রেন্ডস এড হয়ে যাবে।

আপনাদের কোন সমস্যা হলে বা কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করুন।

ধন্যবাদ