Showing posts with label Online Income. Show all posts
Showing posts with label Online Income. Show all posts

Thursday, October 25, 2018

অনলাইন পেমেন্টের জন্য Eastern Bank এর অ্যাকোয়া প্রিপেইড কার্ড, এ কার্ডটি আপনি কিভাবে নিবেন ? [ How to collection EBL Aqua Prepaid Card]


ইবিএল মাস্টারকার্ড অ্যাকোয়া প্রিপেইড কার্ড হল ইএমভি চিপ কার্ড, যা প্রচুর সুবিধার সাথে যুক্ত। এটি আপনার একক কার্ডের সাথে  দৈনন্দিন ব্যয় করার জন্য আরো নিরাপত্তা, সুবিধা এবং নমনীয়তা নিশ্চিত করবে। যে কেউ ইবিএল শাখার কাছ থেকে এটি কিনে নিতে পারবে। এটি তত্ক্ষণাৎ অর্থ জমা দেওয়ার জন্য ব্যবহার করা হয় এবং কোনও অ্যাকাউন্ট ছাড়াই আপনি এই কার্ডটি  ইবিএল শাখার কাছ থেকে পেতে পারেন। যখনই প্রয়োজন হয় তখন আপনি অর্থ পুনরায় লোড করতে পারেন।

আপনি যদি কার্ড কিংবা অনলাইন পেমেন্ট এর ক্ষেত্রে সমস্যার সম্মুখ্যীন হন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন Eastern Bank এর Aqua Prepaid Card। এটি একটি ডুয়েল কারেন্সি Prepaid Master Card, এর মাধ্যমে দেশে-বিদেশে অনলাইন কিংবা অফলাইন যেকোনো পেমেন্ট আপনি করতে পারবেন। এটি পাওয়া একেবারে সহজ এবং খুব বেশি সময়ের প্রয়োজন হয়না।

Eastern Bank এর Aqua Prepaid Master Card পেতে কি কি প্রয়োজন হবে।

* কার্ড  গ্রহণ কারীকে বাংলাদেশী জাতীয় হতে হবে
* বয়সসীমা কমপক্ষে ১৮ বছর হতে হবে
* আবেদন ফরম ( যা আপনি ইবিএল যে কোন শাখা থেকে গ্রহণ করতে পারেন)
* সদ্য তোলা ২কপি ছবি
* ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্টের ফটোকপি। (অরিজিনাল কপি সাথে নিতে হবে)
* কার্ড ফি ৫০০টাকা, ভ্যাট ৭৫টাকা (মোট- ৫৭৫টাকা)
* ডলার এনডোর্সমেন্ট এর জন্য পাসপোর্ট (অবশ্যই থাকতে হবে)

Aqua Prepaid Master Card এর সুবিধা সমূহ ঃ

=> ডুয়েল কারেন্সি ই এম ভি প্রিপেইড কার্ড (মুদ্রা: বিডিটি ও ইউএসডি)
=> শত শত অংশীদার ব্যবসায়ী দেশ জুড়ে ছাড় সুবিধা
=> বিশ্বব্যাপী 24x7 তহবিল দ্রুত এক্সেস পেতে
=> আন্তর্জাতিক এবং স্থানীয় কেনাকাটা
=> কোন ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ব্যাংকিং
=> বিশ্বব্যাপী বৃহত মাস্টারকার্ড এটিএম নেটওয়ার্কে বিশ্বব্যাপী ঘড়ি নগদ অর্থ প্রত্যাহারের সুবিধা
=> কোন ইবিএল এটিএম থেকে একেবারে বিনামূল্যে নগদ প্রত্যাহার
=> সারা বিশ্ব জুড়ে দোকান এবং রেস্টুরেন্ট অ্যাক্সেস
=> অনলাইন বিল পরিশোধ
=> একেবারে বিনামূল্যে পুনরায় লোড হচ্ছে
=> বৈধতা: 3 বছর (পুনর্নবীকরণযোগ্য)
=> লেনদেন সতর্কতা



কিভাবে EBL Aqua MasterCard এর জন্য আবেদন করবেন ?

<=> আপনার নিকটস্থ Estern Bank Limited এর কোনো ব্রাঞ্চে গিয়ে কার্ড ডিভিশন এ যোগাযোগ করুন। দায়িত্বে থাকা ব্যাক্তিকে জানান যে আপনি Eastern Bank এর Aqua Prepaid Master Card নিতে আগ্রহী। তিনি আপনাকে বেশ কয়েকটি ফর্ম দিবেন। সবগুলো ফর্ম সতর্কভাবে পূরন করুন। সাধারন ব্যাংক একাউন্ট খোলার সময় যে ধরনের ফর্ম পূরন করা হয় ঠিক একই ধরনের ফর্ম এখানে আপনাকে পূরন করতে হবে। যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দায়িত্বরত অফিসারের কাছ থেকে সাহায্য নিতে পারেন।

<=> ফর্মগুলো পূরন করার সময় খেয়াল করবেন “E-commerce Enrollment Form” নামের ফর্মটি আপনি পূরন করছেন কিনা। কারন আপনি যেহেতু এটা দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট করবেন তাই E-commerce Enrollment Form টি পূরন করা আপনার জন্য বাধ্যতামূলক। এটা পূরন না করলে আপনি USD কারেন্সি তে পেমেন্ট করতে পারবেন না।

<=> সব ডকুমেন্টস সাবমিট করার পর ভেরিফিকেশন এর জন্য ৭-১০ দিন সময় লাগবে (এখানে দিন বলতে কর্মদিবস বোঝানো হয়েছে) । ভেরিফিকেশন হয়ে গেলে ফর্মে দেয়া আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ পাবেন। যদি ১০দিনের মধ্যে কোনো মেসেজ না পান তাহলে Estern Bank Limited এর কাস্টমার কেয়ার ১৬২৩০ নাম্বারে ফোন দিয়ে আপডেট জানুন।


কিভাবে EBL Aqua Card এ ডলার রিচার্জ করবেন ?

=@ ডকুমেন্টস সব ভেরিফাই হয়ে গেলে পাসপোর্ট এবং কত টাকা/ডলার রিচার্জ করতে চান সেটা নিয়ে ব্যাংকের কার্ড ডিভিশনে চলে যান। প্রথমেই পাসপোর্টে ডলার এনডোর্স করিয়ে নিন। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী সার্কভুক্ত দেশে সর্বোচ্চ ৫০০০ USD এবং নন সার্ক দেশগুলোতে সর্বোচ্চ ৭০০০ USD এনডোর্স করতে পারবেন। কম করলেও সমস্যা নেই পরে বাড়ানো যাবে।

=@ এবার আসা যাক ডলার রিচার্জ কিভাবে করবেন। এটা খুব কঠিন কিছু না। আপনি জমা স্লিপে প্রথমে আপনার নাম লিখবেন একাউন্ট নাম্বারের যায়গাটি খালি রাখবেন। কার্ড নাম্বারের যায়গায় আপনি কার্ডের পুরো নাম্বারটি লিখবেন।কারেন্সি র যায়গায় USD এবং BDT ২টা অপশন থাকবে। আপনি USD সিলেক্ট / টিক মার্ক দিবেন।

=@ এবার জমা দেয়ার পালা, জমা দেয়ার সময় ক্যাশ কাউন্টারে যিনি থাকবেন তিনি আপনাকে কনফার্ম করবেন যে আপনি ডলার পার্টে টাকা জমা দিচ্ছেন। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ডলার রেট একেকদিন একেক রকম থাকে। তাই কতটাকা জমা দিলে কত ডলার পাবেন এটা আগে থেকে নিশ্চিত থাকা যায় না।

=@ আপনি কাউন্টারে থাকা অফিসারের কাছে ওইদিনের ডলার রেট সম্পর্কে জেনে নিতে পারেন। তবে ডলার রেট খুব বেশি ওঠানামা করে না। ৮০ টাকা থেকে ৮২ কিংবা ৮৩ রেট পর্যন্ত হয়ে থাকে। এক কথায় এটি আপনি আজকের ডলার রেট অনুযায়ী করতে পারবেন।

=@ এবার ব্যাংকের সব কাজ শেষ। পাসপোর্টে ডলার এনডোর্স হতে ২/১ দিন সময় লাগতে পারে। তবে ট্রানজেকশন শুরু করার আগে অবশ্যই একবার কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার একাউন্টের ফরেন পার্ট ওপেন করে নিবেন। এটা হয়ে গেলে আপনি ট্রানজেকেশন শুরু করতে পারবেন।



কার্ডের চার্জ সমূহ জানতে  Schedule of Charges লিখা ছবিতে ক্লিক করুন। 



আরো বিস্তারিত জানতে ভিজিট করুন :https://www.ebl.com.bd/home/mastercard_aqua_prepaid_card


EBL More Credit Cards
 


 


Wednesday, May 3, 2017

আপনার ফেসবুক পেইজে অটো রিপলে যুক্ত করুন সহজে। (How to set auto reply on facebook page easy method )

আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন আমরা যারা ফেসবুক পেইজ পরিচালনা করি আজকের পোষ্টটি তাদের জন্য। একটু লক্ষ্য করলে দেখবেন কোন কোন পেইজে কোন মেসেস বা বার্তা পাঠালে তাৎক্ষনিক একটি উত্তর চলে আসে। এ ধরনে সিস্টেম চাইলে আপনি আপনার ফেসবুক পেইজে যুক্ত করতে পারবেন।

আসুন কাজটি যেভাবে করবেন। ছবি আকারে পোষ্ট না করে একেবারে ভিডিও টিউটরিয়াল তৈরী করলাম।
কাজটি করার জন্য নিচের ভিডিওটি দেখুনঃ

Monday, April 24, 2017

ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ ( Blogspot Blog Community of Bangladesh )

ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে আপনাকে অান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যে অনেকে জানেন যে বাংলাদেশের সকল ব্লগার বা যারা ব্লগস্পট নিয়ে কাজ করছে তাদের সবাইকে নিয়ে
ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ নামে একটি ফেসবুকে গ্রুপ খোলা হয়েছে। এ গ্রুপের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশ সহ যে সব দেশে মানুষেরা ব্লগস্পট নিয়ে কাজ করে তাদের সবাইকে একত্র করে একে অপরকে সাহায্য সহযোগিতা করা এবং বাংলাদেশ সহ সকল দেশে ব্লগস্পট ব্লগগুলো আরো এগিয়ে নিয়ে যাওয়া। 
আমাদের এ আয়োজনে আপনিও যোগ দিতে নিচের চিত্রে ক্লিক করে যোগ দিন।
https://web.facebook.com/groups/1229079270523663/?pnref=story


এ গ্রুপের এডমিন প্যানেলে আছে আমার সুপরিচিত মুখ:
১। মুরাদ বিন হোসেন (বাংলাদেশ) ২। মাওলানা পুটত্র (ইন্দেনেশিয়া) ৩। মোঃ আসলাম পারভেজ (ইন্ডিয়া) 
আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্ছ সহযোগিতা দিয়ে যেথে। 
আমরা সকলে একে অপরকে সহযোগিতা করলে এ বিষয়ে সকল সমাধান পাব বলে আশাবাদী।

Sunday, April 23, 2017

Grytics দিয়ে ফেসবুক মার্কেটিং। ফেসবুকের পেইজ এবং গ্রুপের Analytics সহ সকল তথ্য। (How to moderate & Analytics your Facebook groups with Grytics)

আসসালামু‘আলায়কুম। কেমন আছেন সবাই। আজ ফেসবুক মার্কেটিং নিয়ে পোষ্ট করলাম। Grytics সাইটের মাধ্যমে আমরা সহজে ফেসবুকের মার্কেটিং করতে পারব। যেমন আপনার ফেসবুকের পেইজ বা গ্রুপের প্রচার সহ এর যাবতীয় কার্যক্রমের তথ্য আপনাকে Grytics দিয়ে দিবে। 

আসুন Grytics আপনি যেভাবে কানেক্ট হবেন। 
তারপর নিচের চিত্রের মত Facebook লেখায় ক্লিক করে connect বটামে ক্লিক করুন।


 তারপর ফেসবুক পারমিশন খোঁজবে আপনি তা ওকে করুন। এবার নিচের চিত্রের মত দেখবেন আপনার ডাশবোর্ড ওপেন হয়েছে। ডাশবোর্ডে ডান পাশে উপরে একাউন্ট সেটিং এ ক্লিক করে আপনার একাউন্ট ডিটেইলস ঠিক করুন। তারপর বাম পাশের মেনু থেকে Load the groups I admin লেখায় ক্লিক করুন।
তারপর নিচের চিত্রের মত দেখা যাবে। এখানে আপনি যে সকল গ্রুপের এডমিন আছেন তা শো করবে। 
এবার আপনি যে গ্রুপটি এড করতে চায় সে গ্রুপের ADD THIS GROUP লেখায় ক্লিক করুন। এভাবে আপনি আপনার সবগুলো গ্রুপ এড করে নিতে পারবেন। 

এবার নিচের চিত্রের মত অপশন গুলো পূরণ করে GET THE LAST 30 DAYS OF ACTIVITY লেখায় ক্লিক করুন।


এবার আপনি আপনার ডাশবোর্ডে ক্লিক করুন । তারপর নিচের চিত্রের মত আপনার গ্রুপটি শো করবে। 


এবার নিচের চিত্রটি একটু লক্ষ্য করুন।এখান থেকে আপনি আপনার View all stats গুলো পাওয়ার পয়েন্ট, পিডিএপ এবং এক্সসেল ইত্যাদি ফরমেটে নিতে পারবেন। ও হ্যাঁ এখানে শুধুমাত্র ত্রিশদিনের দেখাবে।এবং আপনি চায়লে গ্রুপ ডিলেড ও করতে পারবে।

নিচের চিত্রের মত আপনি Publisher Tool ব্যবহার করে সরাসরি এখান থেকেও পোষ্ট করতে পারবেন।

এভাবে আপনি আপনার গ্রুপের রেটিং বাড়িয়ে নিন। মনে রাখবেন আপনার পোষ্ট রেটিং ঠিক রাখতে হবে নয়তো মেম্বার এড তেমন হবে না। 
 এ সম্পর্কে আরো বিভিন্ন পোষ্ট পেতে GRYTICS ব্লগে ভিজিট করুন।
পরবর্তী পোষ্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। 
 আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার থাকলে কমেন্ট করুন। 
অথবা নিচের ছবিতে ক্লিক করে গ্রুপে পোষ্ট করুন।
https://web.facebook.com/groups/1229079270523663/?pnref=story


সবাইকে ধন্যবাদ।

Saturday, March 25, 2017

২৬টি অসাধারণ ওয়েভ সাইট যা অনলাইন বিজ্ঞাপনের মাধ্যম । (26 Best Ad Networks For Publishers 2017)

 আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আজকের পোস্টি যারা ব্লগিং করেন অথবা ওয়েভ সাইট এবং যারা অনলাইন বিজ্ঞাপন দিয়ে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এ পোস্ট। আমরা জানি Google AdSense একটি জনপ্রিয় অনলাইন বিজ্ঞাপনের মাধ্যম। এতে সহজ ভাবে টাকা উত্তলন সহ গ্রহকের সংখ্যাও অধিক। এ ছাড়াও আরো বিভিন্ন ধরণের ওয়েভ সাইট আছে যেখানে গুগুল এডসেন্স এর মত বিজ্ঞাপন দিয়ে বা প্রচার করে আপনি ইনকাম করতে পারবেন। এ ধরণের প্রায় ২৬টি ওয়েভ সাইট আমি আপনাদের কে দিয়েছি। আপনারা যে ওয়েভ সাইটটি ভাল মনে করেন সে ওয়েভ সাইটটিতে কাজ করতে পারেন। আপনার কোম্পানির বিজ্ঞাপন দিন অথবা আপনার ওয়েভ সাইটে বিভিন্ন বিজ্ঞাপন এড করুন এভাবে এসব ওয়েভ সাইট থেকে আমরা টাকা ইনকাম করতে পারব। আমাদের সাথে থাকুন । কিভাবে বিজ্ঞাপন দিয়ে টাকা ইনকাম করা যায় সে নিয়ে শিঘ্রই একটি পোষ্ট লিখব।

1. PropellerAds


1. Adsterra Network

AdsterraMainpage

2. Revcontent

revcontent

4. Ad Maven

Ad maven

5. Media.net

media net

6. Adbuff


adbuff_adpushup

7. Infolinks

Infolinks

8. AdBlade

adblade 1

9. Revenue Hits

revenue hits

10. Undertone

undertone

11. BidVertiser

bidvertizer

12. Vibrant Media

vibrant

13. Clicksor

clicksor

14. Advertising.com

advertising

15. Creafi Online Media

creafi 1

16. Epom Market

epom market

17. Media Nexus

medianexus

18. Haxhax

hax hax

19. PropellerAds

propeller ads 1

20. BlogAds

blogads

21. PulsePoint

pulsepoint 1

22. Conversant (ValueClick Media)

conversant

23. AdCash

adcash

24. Chitika

chitika

25. Tribal Fusion (acquired by Exponential)

tribal fusion

26. WWW Promoter

wwwpromoter

ধন্যবাদ