Showing posts with label IT News. Show all posts
Showing posts with label IT News. Show all posts

Friday, March 29, 2019

ফ্রি ই-কমার্স বা এফ-কমার্স ওয়ার্কসপ । [ Free eCommerce workshop 2019 ]


যারা ফেসবুক পেইজের মাধ্যমে ব্যবসায় (ই-কমার্স বা এফ-কমার্স) করছেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের মেলায় এই বিশেষ ওয়ার্কশপটি থাকছে।
এ ওয়ার্কশপে যেসকল বিষয় কভার করা হবে তা হলঃ
> ফেসবুক পেইজঃ কিভাবে ফেসবুক পেইজ খুলবেন এবং কিভাবে আপনার ব্যবসায় শুরু করবেন?
> ফেসবুক বুস্টঃ কিভাবে বুস্ট দিবেন এবং বুস্টের মাধ্যমে বিক্রয় বাড়াতে পারবেন?
> ফেসবুক কন্টেন্ট গাইডলাইনঃ কিভাবে ফেসবুক এলগরিদম ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করবেন?

এ ওয়ার্কশপে অংশ নিতে কোন টাকা দিতে হবে না, তবে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আসন সংখ্যা নির্ধারিত হওয়ায় আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করা হবে।
রেজিস্ট্রেশন লিঙ্কঃ http://bit.ly/2HUf2F5
ওয়ার্কশপের সময়ঃ বিকেল ৪ টা থেকে ৫.৩০

Thursday, March 28, 2019

রবির উদ্যোগ নিয়েছে ডেটাথন, নিবন্ধন শুরু [Registration process]

https://axiata.com/datathon/bd/index.html
দেশের ডেটা সায়েন্স কমিউনিটিকে একত্র করতে ডেটাথনের আয়োজন করতে যাচ্ছে রবি।
ডেটাথনে অংশগহণের জন্য ইতোমধ্যে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন করা যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা এই সাইটে ভিজিট করে নিবন্ধন বাটনে চাপ দিলে একটি গুগল ফর্ম পাবেন। এরপর তাদের ওই ফর্মটি পূরণ করে নির্ধারিত প্রশ্নের উত্তর দিতে হবে।
শুধু ব্যক্তি হিসেবেই এতে নিবন্ধন করা যাবে। এরপর আয়োজকরা সংক্ষিপ্ত প্রার্থীদের তালিকা থেকে দল গঠন করবেন। প্রতিটি দলে থাকবে চার জন সদস্য। সংক্ষিপ্ত প্রার্থীদের তালিকা থেকে সদস্য বাছাই করে আলাদা আলাদা দল গঠন করা হবে। এরপর ১৬ এপ্রিল ইমেইলের মাধ্যমে প্রত্যেককে তাদের দল সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আগামী ১৯ থেকে ২০ এপ্রিল রাজধানীর রবি কর্পোরেট অফিসে ২৪ ঘন্টাব্যাপী এই ডেটাথন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ডেটাথন বিজয়ীদের দেয়া হবে ৮ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার।
শিক্ষার্থী ছাড়াও ডেটা বিজ্ঞানী, প্রোগ্রামারসহ প্রোগ্রামিং জ্ঞানের অধিকারি গণিতবিদ, পরিসংখ্যানবিদ, ব্যবসা-বাণিজ্য বিশ্লেষক, কম্পিউটার প্রকৌশলী ও আইটি পেশাজীবীরা ডেটাথনে অংশ নিতে পারবেন।
ডেটাথনের ক্লাউড পার্টনার হিসেবে রয়েছে গুগল ও কারিগরি সহায়তায় আজিয়াটা অ্যানালিটিকস।

Monday, September 17, 2018

অনলাইনে হয়রানির শিকার হলে যা করবেন।


সোশাল মিডিয়ার এ যুগে পরস্পরের সাথে যোগাযোগ, তথ্যের আদান প্রদান যেমন সহজতর হয়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে ব্যক্তিগত তথ্য ও ছবি/ভিডিও অপব্যবহার করে ব্লেকমেইলিংসহ নানান রকম হয়রানির পরিমাণ। কোন কোন ক্ষেত্রে ভিকটিম নিজেও জানছেন না তার তথ্য ও ছবি ব্যবহার করে অপরাধী/অপরাধীরা ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে আপত্তিকর মাল্টিমিডিয়া কন্টেন্ট বা উগ্র ধর্মীয়/সন্ত্রাসবাদী ধ্যানধারণা। প্রতিকার চাওয়া তো দূরের কথা অনেক সময় সামাজিক লোকলজ্জার ভয়ে তা প্রকাশও করাও মুশকিল হয়ে পড়ে। এ ধরণের সাইবার অপরাধের শিকার হতে পারেন যে কেউ। এমতাবস্থায় আপনার করণীয় কি? 
কি ধরণের হয়রানির শিকার হতে পারেন 
ফেসবুক বা ইমেইল একাউন্ট হ্যাক হওয়া, ফেক আইডি খুলে আপত্তিকর ছবি/ভিডিও শেয়ার, উগ্রধর্মীয়-সন্ত্রাসবাদী কনটেন্ট শেয়ার, অন্যকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বিকৃত তথ্য ও ছবি ব্যবহার, হুমকি দিয়ে টাকা আদায়, অনলাইনে প্রশ্নফাঁস ইত্যাদি।
কোথায় অভিযোগ করবেন
০১। প্রাথমিকভাবে অভিযোগ করতে পারেন আপনার নিকটস্থ থানায়। অথবা,
০২। ই-মেইলে অভিযোগ জানাতে পারেন cyberhelp@dmp.gov.bd এই ঠিকানায়। অথবা
০৩। যদি পরিচয় গোপন রেখে অভিযোগ করতে চান তাহলে Google Play Store থেকে ডাউনলোড করুন ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ডিভিশন এর Hello CT অ্যাপ। এ অ্যাপ ব্যবহার করে পাঠাতে পারবেন আপনার ব্যক্তিগত তথ্য। অথবা,
০৪। সরাসরি কথা বলার প্রয়োজনবোধ করলে চলে আসতে পারেন ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ডিভিশনের Cyber Crime Unit অফিসে। কথা বলতে পারেন দায়িত্বরত কর্মকর্তার সাথে এই নাম্বারে-০১৭৬৯৬৯১৫২২ । ঠিকানাঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, ৩৬ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণী, রমনা, ঢাকা।
কিভাবে অভিযোগ করবেন 
ভিক্টিমাইজড হলে যত দ্রুত সম্ভব অভিযোগ জানানো উচিত। অভিযোগ করার ক্ষেত্রে আপনার অভিযোগের স্বপক্ষে কিছু প্রমাণাদি প্রয়োজন। যেমন এক্ষেত্রে সংশ্লিষ্ট আলামতের স্ক্রীনশট, লিংক, অডিও/ভিডিও ফাইল অথবা রিলেটেড ডকুমেন্টস। স্ক্রীনশট সংগ্রহের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন Address Bar এর URL টি দৃশ্যমান হয়। Hello CT অ্যাপ ও ই-মেইল এর মাধ্যমে অভিযোগ জানাতে চাইলে এসব কন্টেন্ট এটাচ করে আপলোড করতে পারেন। অন্যান্য ক্ষেত্রে সরাসরি সফট কপি দেয়া যেতে পারে। সর্বোপরি আপনি প্রয়োজনে Cyber Crime Unit এর অফিসারদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারেন যা আপনার আইনগত ব্যবস্থা গ্রহণের সহায়ক হতে পারে।
প্রতিরোধ আপনার হাতেই
একটু সচেতন হলেই আপনি এড়াতে পারেন এমন বিব্রতকর ঘটনা। জেনে নিন নিরাপদ থাকার কিছু কৌশলঃ
১। অচেনা, অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট Accept করবেন না।
২। ফেসবুকে নিজের ব্যক্তিগত তথ্য সবার জন্য উম্মুক্ত(Public) রাখবেন না।
৩। আপনার ফেসবুক প্রোফাইলের প্রাইভেসি সেটিংস চেক করুন। অন্য কারো পোস্টে আপনাকে Tag করার অপশন উম্মুক্ত রাখবেন না।
৪। প্ররোচিত হয়ে উস্কানিমূলক ছবি/ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন।
৫। সন্দেহজনক কোন লিংকে ক্লিক করবেন না।
৬। লগ-ইন আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করুন এবং প্রতিবার ব্যবহার শেষে লগ-আউট করুন।
৭। সন্দেহজনক কোন ইমেইল বা মেসেজ এর উত্তর প্রদান হতে বিরত থাকুন।
৮। আপনার কোন পরিচিতজনের বিপদের কথা জানিয়ে ইমেইল অথবা মেসেজ আসলে আগে যাচাই করুন এবং যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন।
৯। বিপুল পরিমাণ অর্থ লটারিতে জিতেছেন-এমন তথ্যসহকারে পাঠানো ইমেইল বা মেসেজ এর উত্তর প্রদান হতে বিরত থাকুন। এসকল তথ্যসম্বলিত মেইল অনুসন্ধানে ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
একজন সুনাগরিক হিসেবে আপনার সচেতনতা ও সহযোগিতা আইনী ব্যবস্থার পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজেই এসংক্রান্তে আমাদের তথ্য দিন, নিরাপদে থাকুন। আপনার যেকোন প্রয়োজনে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আছি সর্বদা আপনার পাশে।
সূত্র : ডিএমপি নিউজ

Wednesday, January 31, 2018

How to use Google Driver with file Backup (গুগল ড্রাইভ যে ভাবে ব্যবহার করবেন সাথে ফাইল সংগ্রহ)

আসসালামুআলায়কুম সবাই কেমন আছেন অনেকের কাছে একটি কমন প্রশ্ন শুনি, আমি ভুলে বাসায় ফাইল রেখে আসছি?  আজ আপনাদের জানাবো কিভাবে আফ্রিকার জঙ্গলেও আপনার ফাইল সাথে রাখতে পারেন।


Google Drive / (গুগল ড্রাইভ) কি?
Google 2012 সালে তাদের সার্ভারের কিছু জায়গা সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারের জন্য অনুমতি দেয়। যাদের gmail account আছে তারা এই সুবিধা নিতে পারবেন।
বাস্তব উদাহারন সাথে একটু মিলিয়ে নেন, ধরুন আপনি একটি অফিসে জব করেন। আপনার জন্য অফিসের একটি ডেক্স বরাদ্ধ আছে। ডেক্স আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এবং এর চাবি শুধু মাত্র আপনার নিকট থাকবে। আপনি যে ড্রয়ার বা ডেক্স টা ব্যবহার করছেন এটা গুগল ড্রাইভ আর চাবি কে ইমেইল এর পাসওয়ার্ড এর সাথে তুলনা করেন। তাহলে বিষয় টা আপনার নিকট পরিস্কার হবে।
আপনি একটি gmail account open করলে গুগল আপনাকে 15gb ডাটা ব্যবহার করার সুবিধা দিবে।

গুগল ড্রাইভ কি কি কাজ করা যায়?
-> ছবি সংরক্ষণ করতে পারবেন।
-> ভিডিও সংরক্ষণ করতে পারবেন।
-> প্রয়োজনীয় ফাইল Excel sheet আকারে সংরক্ষণ করতে পারবেন।
-> ফাইল শেয়ার করতে পারবেন।
-> যারা ডাটা এন্ট্রির কাজ করে তাদের এটির ব্যবহার ভাল ভাবে শিখতে হয়।

এটি ব্যাবহার করে আমি কিভাবে উপকৃত হবেন?
এটি আমাদের সবার জন্য খুব গুরুত্বপুর্ন। ধরুন আপনার প্রয়োজনীয় সব ফাইল বাসার কম্পিউটার আছে। আপনি বিদেশে বা বাইরে কোথাও আছেন। আপনার ফাইল গুলো খুব দরকার। না হলে আপনি বিপদে পড়ে যাবেন। যদি গুগল Drive থাকে তাহলে কিন্তু কোন চিন্তা নেই। বিশ্বের যে কোন প্রান্ত থেকে আপনি ব্যবহার করতে পারছেন। এমন কি আপনার কম্পিউটার নষ্ট বা চুরি হলেও আপনার ডাটা কিন্তু সংরক্ষিত থাকবে। আমি আমার প্রয়োজনীয় সব কিছু এখানে রাখি। প্রয়োজন মতো জবের জন্য আবেদন বলেন বা এডমিট কার্ড প্রিন্ট বলেন। সব কিছু যখন তখন যে কোন জায়গা থেকে করতে পারি

Google Drive ব্যবহার করবো কিভাবে?

google, drive, hci, mnmunna,
১ম ধাপ 

Gmail লগ ইন থাকা অবস্থায় গুগলে গিয়ে drive.google.com লিখে ইন্টার দেনতারপর এই রকম ইন্টারপেজ পাবেন যেটাতে আপনার খাঙ্খিত ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

এরপর আমাদের মাঝে এই ধরনের ইন্টারপেজ আসবে যদি তার মাঝে কিছু আসে তাহলে বুঝে নিবেন আপনার আগে এই ইমেল আইডি দিয়ে google drive login করা হয়নি তাই আপনাকে কিছু টিপস দিচ্ছে কিভাবে ব্যবহার করবেন এবং কিছু সর্তসহ।

google, drive, use, upload
২য় ধাপ 

এবার আপনাদের ইন্টারপেজ নিয়ে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। বাম পাশের ম্যানো নিয়ে একটু কথা বলি।
è setting এখানে ক্লিক করে গুগল ড্রাইভের কিছু setting রয়েছে তা আপনার পছন্দ মত করে নিতে পারেন।
è download backup and sync for windows খুবই গুরুত্বপুন একটি বিষয়। গুগল ড্রাইভের রয়েছে উইন্ডোজ জন্য আলাদা সফটওয়ার এবং মোবাইলের জন্য আলাদা সফটওয়ার। আপনি চাইলে খুব সহজে সফটওয়ার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
è keyboard shortcuts এই মেনু মাধ্যমে আপনি জেনে নিতে পারেন Google Drive নিজস্ব শটকাট সুমহ।
è প্রতিটা সার্ভিসের মত এখানে হেল্প অপশন রয়েছে যেটার মাধ্যেমে আপনি আপনার যেকোন হেল্প নিতে পারেন।
হ্যা বাম দিকের অপশন গুলো একটু দেখে নিয়ে এবার আমরা ডানদিকের অপশন নিয়ে আলোচনা করি।
è My Drive মানে আপনার ড্রাইভকে বুঝাচ্ছে যেখানে আপনার রাখা ডকোমেন্ট গুলো পাবেন।
è Computers এখানে থাকবে আপনার কম্পিউটারের backup and sync ফাইল সমূহ। এটি কাজ করবে তখন যখন আপনার কম্পিউটারে ড্রাইভার সফটওয়্যার ডাউলোড করবেন।
è খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহারিত একটি অপশন Shared with Me। এটি ডাটা-এন্টি সহ অফিশিয়াল কাজে বেশি ব্যবহারিত হয়ে থাকে। একটি ফাইলে একদিক জন কাজ করতে অথবা ফাইলেটি ক্লাইন্টকে নমুনা দেখাতে Shared with Me অপশনটি কাজ করে থাকে।
è Recent বলতে আপনার ব্যবহার করা কাছের কাছের ফাইল গুলো আসবে।
è google আরেকটা সার্ভিস হল google photo। এটি গুগলের এই আপশন থেকে ব্যবহার করতে পারবেন এবং photo.google.com থেকেও ব্যবহার করা যাবে।
è Starred এই অপশন কাজ করে ওদিক গুরুত্বপূর্ণ ফাইল সমূহ মার্ক করে রাখা যায়।
è আপনি যদি কোন ফাইল delete করে দেন উক্ত ফাইল সমূহ trash অপশন পাবেন চাইলে ফাইল সমূহ আপনি আবার reload করে নিতে পারেন।
è upgrade storage মাউস পয়েন্ট নিলে দেখতে পারবেন আপনার storage detelis।
গুগল ড্রাইভে নতুন ফ্লোডার নেয়ার অপশন থেকে New Folder এ ক্লিক করার প গুগল New Folder নামের একটি ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক টাইপ করে ফ্লোডারের নাম লিখুন (এখন আমি ফ্লোডারের নাম দিলাম All Documents) তারপর Create অপশনে ক্লিক করুন। দেখবেন ড্রাইভের My Drive অংশে আপনার সেভ করা নামের একটি নতুন ফ্লোডার এসেছে।
সিলেক্ট New Folder  

Folder Name


এবার আমরা দেখাবো কিভাবে Folder ভেতরে ও বাইরে কিভাবে ফাইলে রাখতে হয়। আপনি আপনার Create করা ফ্লোডার ডাবল ক্লিক করে প্রবেশ করুন, দেখতে পাবেন ডান পাঁশে New নামে একটি অপশন আমি My Drive রাখব তাই My Drive এর সিলেক্ট অবস্থায় New ক্লিক করলাম, দেখবেন পিকচারের মত আপলোড মানু আসবে অপশন মেনুতে File Upload অপশনে ক্লিক করুন, এবং আপনার ফাইলেটি দেখিয়ে open ক্লিক করলে আপলোড হয়ে যাবে।
File Upload



আমি আপনাদের জন্য একটি ছবি, একটি ভিডিও, একটি CV এবং একটি excel ফাইল আপলোড করে দেখালাম। 
ধন্যবাদ

Saturday, June 17, 2017

বাংলাদেশ ফরম সকল সেবার ফরম এক ঠিকানায় ( Bangladesh Forms All Forms in a Single Platform)


সরকারের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় এবং ইউএনডিপি-র সহায়তায় ‘ফরম পোর্টাল’ তৈরি করা হয়েছে। বর্তমানে এই পোর্টালে ফরমের সংখ্যা ১৫৫৯টি। সেবার ধরণ, ব্যয়, কোথায় ও কত সময়ে পাওয়া যাবে, এ সকল প্রক্রিয়ার তথ্য যুক্ত করা হয়েছে এই পোর্টালে। আরও জানতে ক্লিক করুনঃ http://www.forms.gov.bd/
সংগ্রহ: a2i

বাংলাদেশ উন্মুক্ত তথ্য বাতায়ন (Bangladesh Open Data)



জনসেবা নিশ্চিত করতে ‘বাংলাদেশ উন্মুক্ত তথ্য বাতায়ন’ খুবই উপযোগী উদ্যোগ। এ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে সরকারি সেবা প্রদানে উদ্ভাবনী সমাধান উৎসাহিত করা, গবেষণার পরিধি বৃদ্ধি করে সমাধান চিহ্নিত ও বিকশিত করা, উদ্যোক্তা তৈরি করা ও সরকারি সেবাসমূহ জনগণের কাছে আরও সহজলভ্য করা।
এতে রয়েছে :-
 
 বিস্তারিত জানতে ক্লিক করুনঃ http://data.gov.bd/bn

Monday, April 24, 2017

ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ ( Blogspot Blog Community of Bangladesh )

ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে আপনাকে অান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যে অনেকে জানেন যে বাংলাদেশের সকল ব্লগার বা যারা ব্লগস্পট নিয়ে কাজ করছে তাদের সবাইকে নিয়ে
ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ নামে একটি ফেসবুকে গ্রুপ খোলা হয়েছে। এ গ্রুপের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশ সহ যে সব দেশে মানুষেরা ব্লগস্পট নিয়ে কাজ করে তাদের সবাইকে একত্র করে একে অপরকে সাহায্য সহযোগিতা করা এবং বাংলাদেশ সহ সকল দেশে ব্লগস্পট ব্লগগুলো আরো এগিয়ে নিয়ে যাওয়া। 
আমাদের এ আয়োজনে আপনিও যোগ দিতে নিচের চিত্রে ক্লিক করে যোগ দিন।
https://web.facebook.com/groups/1229079270523663/?pnref=story


এ গ্রুপের এডমিন প্যানেলে আছে আমার সুপরিচিত মুখ:
১। মুরাদ বিন হোসেন (বাংলাদেশ) ২। মাওলানা পুটত্র (ইন্দেনেশিয়া) ৩। মোঃ আসলাম পারভেজ (ইন্ডিয়া) 
আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্ছ সহযোগিতা দিয়ে যেথে। 
আমরা সকলে একে অপরকে সহযোগিতা করলে এ বিষয়ে সকল সমাধান পাব বলে আশাবাদী।

Friday, March 24, 2017

How to Install Fonts in Windows 7, 8, 8.1,10

আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন। আজ আমি আপনাদের সামনে ছোট একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আমরা যারা ডিজাইনের কাজ করি তাদের বেশি ভাগ বিভিন্ন ফন্ট এর প্রয়োজন হয়। আমরা ফন্টগুলো ডাউনলোড করে সঠিক ভাবে ইন্সটল করতে পারিনা। আসুন আজ সহজ উপায়ে ফন্টগুলো ইন্সটল করব । যেভাবে কাজটি করতে হবে তারজন্য ভিডিও টি দেখুন। ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।

ধন্যবাদ

Friday, October 21, 2016

টিভিও হবে এখন কম্পিউটার। সিসনোভা আই.সি.টি কম্পিউটার

এস,এস,সি এবং এইচ,এস,সি শিক্ষার্থীদের জন্য সিসনোভা নামক দেশীয় এক স্টার্টআপ কম্পিউটার। যাতে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক শিক্ষার্থীদের আইসিটি সিলেবাসের সাথে মিল রেখে প্রয়োজনীয় প্রায় সকল ধরনের প্রোগ্রামিং চর্চার সুবিধা রাখা হয়েছে। আইডি কার্ড সাইজের কম্পিউটারটি রাস্পবেরি পাই (Raspberry Pi) হার্ডওয়্যার এবং লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এতে আছে প্রয়োজনীয় সব লিব্রি অফিস সফটওয়্যার, সি, এসকিউএল, এইচটিএমএল ব্রাউজার, গ্রাফিক্স এডিটিং টুল গিম্পস, সহ আরও অনেক সুবিধা। আলাদা করে কম্পিউটার মনিটর কেনার কোন ঝামেলা নেই, ছোট এই ডিভাইসটির সাথে বাসার টিভির সংযোগ দিয়ে কাজ করতে পারবে যে কেউ। 


আইসিটি কম্পিউটারের সাথে থাকছে চারটি ফ্রি টেক্সট বই যা একজন শিক্ষার্থীকে সহজেই আইসিটি সিলেবাস শিখতে সাহায্য করবে। সেই সাথে কোন শিক্ষার্থী ইচ্ছা করলে নিজের প্রযুক্তি জ্ঞান কাজে লাগিয়ে নতুন নতুন ফিচার যুক্ত করতে পারবে অপারেটিং সিস্টেমটিতে। যেমন আপনি ইচ্ছা করলেই ইন্টারনেট থেকে পাইথন ডাউনলোড করে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কাজ করতে পারবেন।


এই কম্পিউটারের বিশেষ সুবিধাসমুহ:
---------------------------------------
১) দামে খুব কম। মাত্র ৭৫০০ টাকা।
২) সাইজে খুব ছোট, আইডি কার্ড সাইজের।
৩) এই কম্পিউটার দিয়ে টিভির সাথে সংযোগ দিয়ে কম্পিউটারের কাজ করা যায়।
৪) এই কম্পিউটারে SSC/HSC সিলেবাসের সাথে মিল রেখে প্রোগ্রাম সেট করা আছে।
৫) যেসব ছাত্রছাত্রীদের বেশী দাম দিয়ে কম্পিউটার কেনার টাকা নেই কিন্তু কম্পিউটার দরকার, তখন কমদামে আমাদের কম্পিউটার কিনে বাসার টিভির সাথে সংযোগ দিয়ে কাজ করতে পারবে।
৬) এই কম্পিউটার কিনলে সাথে একদম ফ্রি পাবেন চারটি বই, যা পড়লে আপনার আর কারো কাছ থেকে কম্পিউটার শিখতে হবে না। তাছাড়া বিভিন্ন প্রোগ্রাম শিখতে পারবেন।

সিসনোভা ওয়েভ সাইট

 সিসনোভা আই.সি.টি কম্পিউটার সম্পর্কে ভিডিও বিস্তারিত:



সিসনোভা বিজ্ঞাপন:



সিসনোভা আই.সি.টি কম্পিউটার বিজ্ঞাপন:


সবাইকে ধন্যবাদন।

Saturday, April 23, 2016

অন-লাইন থেকে জাতীয় পরিচয়পত্র যে ভাবে নিবেন । (যারা নতুন ভোটার তাদের জন্য গুরুত্বপূর্ণ)

আসসালামু‘আলায়কুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের পোষ্টটি জাতীয় পরিচয়পত্র নিয়ে। আমরা যারা নতুন ভোটার হয়েছি এবং যাদের কাছে এখনো আইডি কার্ড হাতে আসেনি, যারা এখনো বায়োমেটিক রেজিঃ করতে পারেননি তাদের জন্য আজকের পোষ্ট।

আমরা যারা নতুন ভোটার হয়েছি কিন্তু আইডি কার্ড পাইনি তাদের আইডি কার্ড নির্বাচন কমিশন ওয়েভ সাইটে পিডিএফ সফট কপি রয়েছে। আপনার প্রয়োজনে তা ব্যবহার করতে পারবেন। আসুন যে ভাবে কাজটি করব-
সর্ব প্রথম https://services.nidw.gov.bd/voter_center এ ঠিকানায় যেথে হবে। তারপর নিম্মের চিত্র অনুযায়ী একটি পেইজ দেখতে পাবেন ।
এখান থেকে যেভাবে তথ্য সংগ্রহ করবেন-
১।খালি ঘরে আপনার ভোটার ফরমের সিল্প নম্বরটি দিন।
২। আপনার সঠিক জম্ম তারিখ দিন
৩। ক্যাপচাটি ভাল ভাবে সম্পূর্ণ মিল লেকে খালি বক্সে টাইপ করুন।
৪। এ তিনটি পূরণ হয়ে গেলে ‘ভোটার তথ্য দেখুন’ লেখায় ক্লিক করুন।
এবার নিম্মে আপনার ভোটার তথ্য গুলো দেখা যাবে।
ভোটার তথ্য থেকে আপনি আপনার এনআইডি নম্বরটি সংগ্রহণ করুন।

এন.আই.ডি নম্বর সংগ্রহ করা হলে https://services.nidw.gov.bd/registration এ ঠিকানায় ক্লিক করুন। তারপর নিচের চিত্র মত একটি পেইজ দেখা যাবে।এখান থেকে ‘রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে চাই’ এ লেখায় ক্লিক করুন।

এবার  নিচের চিত্র মত একটি রেজিষ্ট্রেশন ফরম দেখতে পাবেন।
এ রেজিষ্ট্রেশন ফরমটি র্নিভূল এবং সঠিক ভাবে পূরণ করুন। মনে রাখবেন কোন তথ্য যদি ভূল দেওয়া থাকে তাহলে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ হবে না। তাই রেজিষ্ট্রেশন ফরমের প্রত্যেকটি অপশন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনার নিজের মোবাইল নম্বারটি ব্যবহার করুন।
ফরমটি সম্পূর্ণ ভাবে পূরণ হলে ক্যাপচাটি বসিয়ে নিম্মে ‘রেজিষ্ট্রেশন’ লেখায় ক্লিক করুন।


আপনার দেওয়া তথ্য সঠিক হলে রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে নিচের চিত্রের মত  দেখা যাবে।
এখানে আপনার দেওয়া মোবাইল নম্বারে একটি এক্টিভেট কোড যাবে। এ কোডটি বক্সে টাইপ করুন। তারপর রেজিষ্ট্রার লেখায় ক্লিক করুন।



এবার রেজিষ্ট্রেশন লগইন সম্পূর্ণ হলে https://services.nidw.gov.bd/login এ লিংকে ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত দেখা যাবে । অথবা ওয়েভ সাইটের মেনু বার থেকে লগইন এ ক্লিক করুন।
এখানে আপনার সংগ্রহ করা এন.আই.ডি নম্বারটি টাইপ করুন। তারপর আপনার জম্ম তারিখ এবং পূর্বে  দেওয়া পাসওয়ার্ডটি টাইপ করুন। এবার লগইনের ভেরিফিকেশন কোড পাওয়ার জন্য আপনার সুবিধা অনুযায়ী মোবাইল অথবা ইমেইল সিলেক্ট করুন (ইমেলই সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই রেজিঃ সময় তা দিয়ে রাখতে হবে)। এবার ক্যাপচা টা টাইপ করে ‘সামনে’ লেখায় ক্লিক করুন।



এতক্ষণে আপনার মোবাইলে আরেকটি লগইন কোড চলে গেছে। নিচের চিত্রের মত আপনার  এন.আই.ডি নম্বার এবং লগইন কোডটি দিয়ে লগইন সম্পূর্ণ করুন। 



লগইন সম্পূর্ণ হলে নিচের চিত্রের মত দেখা যাবে। এখানে প্রথমত আপনার বেসিক তথ্যটি দেখতে পাবেন। এবার আপনার জাতীয় পরিচয় পত্রের সফট কপি পাওয়ার জন্য উপরে মেনু বারে ‘পরিচয় বিবরণী’ লেখায় ক্লিক করুন।।



পরিচয় বিবরণী তে ক্লিক করলে নিচের চিত্রের মত আপনার এন.আই.ডি কার্ডের সফট কপি পিডিএফ এ দেখা যাবে।
এবার আপনার প্রয়োজনে ফাইলটি সংগ্রহ করে রাখতে পারেন বা প্রিন্ট করতে পারেন।



তাছাড়া আপনার এ ইউচার আই.ডি ব্যবহার করে আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের কোন তথ্য ভূল হয়ে থাকলে তা সংশোধন করতেও পারবেন।

[বিঃদ্রঃ  প্রয়োজনে নিজের আই.ডি ব্যবহার করব। অন্যের আই.ডি ব্যবহার বা রেজিঃ করা থেকে দূরে থাকুন, করিলে আইনত অপরাধ ]

আমার মতামত-
পোষ্টটি আপনার উপকারে আসলে অন্যদেরকেও জানিয়ে দিবেন। যে তারা নিজের প্রয়োজন সম্পূর্ করতে পারে।
]
আপনাকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানে শেষ করলাম।

আল্লাহ হাফেজ

Monday, April 27, 2015

এখন থেকে 1 জিবি 3G ইন্টারনেট মাত্র ২০ টাকা ! মেয়াদ হবে ১ বছর ! মানববন্ধন পিসি হেল্পলাইবিডির উদ্যেগে। আপনিও যোগদিন

আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন? হইতো শিরনামটি দেখেখুব অবাক হয়ে গেলেন। আসলে চোখটা কোপালে উঠার মত শিরনাম। যতই হাস্যকর মনে করেন কথাটা কিন্তু একদম সত্যি। আর এই সত্যিকে বাস্তবায়ন করতে মানববন্ধন পিসি হেল্পলাইনের উদ্যেগে ইন্টারনেটের দাম কমানো একটি মানববন্ধনের করার প্রস্তাব রাখে। এ মানববন্ধনে অংশগ্রহণ করে প্রস্তাব সমূহ বাস্তবায়ন করুন।

[পিসি হেল্পলাইন বিডি থেকে ধারণকৃত কিছু তথ্য নিম্মে দেওয়া হল]


ইন্টারনেট প্রোভাইডার কোম্পানী গুলো সরকারের কাছে থেকে মেগাবিট স্পীডের প্রতি জিবি ডাটা ক্রয় করছে গড়ে মাত্র ১৩.৫৮ টাকায়। আর তা কিলোবাইট স্পীডে গ্রাহকদের কাছে বিক্রি করছে গড়ে ৩৪৫ টাকার ও বেশি মূল্যে !
প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কম্পিউটার জগতের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ইন্টারনেট প্রোভাইডার কোম্পানী গুলো মাত্র ৪ হাজার ৮শ টাকায় ব্যান্ডউইডথ ক্রয় করলেও তা যে দামে বিক্রি করছে সে সংখ্যাটি আমরা পড়তে গিয়ে কেউ সঠিক উচ্চারণ ও করতে পারিনা।
যেমন গ্রামীণফোন তাদের টুজি নেট ৪ হাজার ৮শ টাকায় কিনে তা বিক্রি করছে ৪৩,৩৫০X৬০,০০০ টাকায়। অন্যদিকে টেলিটক ৪ হাজার ৮শ টাকায় থ্রিজি কিনে তা বিক্রি করছে ২৪,০০০X২৮,০০০ টাকায়। এভাবে সবগুলো কোম্পানীই ৪ হাজার ৮শ টাকায় কিনে তা একই হারে সিন্ডিকেট আকারে বিক্রি করছে। মোবাইল অপারেটররা বিভিন্ন সময়ে স্বীকারও করেছে যে, তাদের নির্ধারিত ইন্টারনেট বিলের ব্যান্ডউইডথের খরচ ৪ শতাংশ। বাকিটা নাকি তাদের মেইনটেন্যান্স এবং অবকাঠামোতে ব্যয় হয়।


আমাদের দাবীসমূহঃ

১. অতি শীঘ্রই ১ জিবি ডাটার দাম ২০ টাকা নির্ধারণ করতে হবে।

২.৩জি কভারেজ না দিয়ে ২জি এলাকায় ৩জির বিল নেওয়া যাবে না।

৩. ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহিত ডাটা পরের ডাটা প্যাকেজ চালু করার

সাথে সাথে যোগ করে দিতে হবে ।

৪. ১ জিবির মেয়াদ ১ বছর করতে হবে।

৫. ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।

৬.নুন্যতম গতি নির্ধারণ করে করে পূর্ণ গতির ডাটা দিতে হবে ।

৭. আনলিমিটেড নামে কোন বিজ্ঞাপন দেওয়া যাবে না।

৮. ফ্রি নামের কোন ডাটা অপার করা যাবে না। ( কারণ প্রতিটি ফ্রি অফার মানে নতুন প্রতারণা )

অবশ্যই লেখাটি সবার সাথে শেয়ার করুন !

 

প্রতিবাদ এ অংশ গ্রহণ করতে এই ইভেন্টে আসুন https://www.facebook.com/events/628859240476086/ 
তাছাড়া বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.pchelplinebd.com/