Showing posts with label Top News. Show all posts
Showing posts with label Top News. Show all posts

Thursday, October 25, 2018

বাংলাদেশের শিক্ষণীয় সেরা ১০টি ওয়েভ সাইট। [ Best 10 Educational web site in Bangladesh ]


আসসালামুয়ালিকুম । আশা করি ভাল আছেন । আজ আমি আপনাদের কে শিক্ষণীয় কিছু প্রয়োজনিয় ওয়েভ নিয়ে আলোচনা করবো।  শিক্ষার ব্যাপারটা এখনকার প্রযুক্তি অনেক সহজ করে দিয়েছে। এখন তো ঘরে বসেই ইন্টারনেটে মুহূর্তে পাওয়া যাচ্ছে নানা তথ্য। শুধু তথ্যই নয়, শিক্ষার কাজে প্রয়োজনীয় নানা বিষয় পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে। শিক্ষাবিষয়ক নানা ওয়েবসাইট সারা বিশ্বে বেশ জনপ্রিয়। বাংলাদেশেও শিক্ষাবিষয়ক বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেখানে আগ্রহী শিক্ষার্থীরা নানা তথ্য পেতে পারেন। এসব ওয়েবসাইটে, বিশেষ করে ইংরেজি থেকে শুরু করে বিজ্ঞান, গণিতসহ নানা বিষয়ে শেখার দারুণ সুযোগ রয়েছে। অনেক সময় ব্যয় করে এমন কয়েকটি সাইট খোঁজে নিয়েছি আসুন আপনাদের পরিচয় করিয়ে দিয় ।



1. https://www.teachers.gov.bd/ বাংলাদেশে শিক্ষার উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য বাংলাদেশ সরকারের উদ্যেগে প্রত্যেক শিক্ষকদের একই সাথে কাজ করতে এবং সংঘবন্ধ রাখতে শিক্ষক বাতায়ন কাজ করে যাচ্ছে।  এ ওয়েভ সাইটে মাধ্যমে একজন শিক্ষক তার জ্ঞান বা ধারণা অন্য সকল শিক্ষকদের সাথে শেয়ার করতে পারে এবং বিভিন্ন কন্টেন তৈরী করে থাকেন।


‘2. http://www.muktopaath.gov.bd/ মুক্তপাঠ’ বাংলা ভাষায় নির্মিত একটি উন্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম যার মূলমন্ত্রই হলো “শিখুন...যখন যেখানে ইচ্ছে”। এ প্লাটফর্ম থেকে আগ্রহী যে কেউ যে কোনো সময় যে কোনো স্থান থেকে অনলাইন কোর্সে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মুক্তপাঠের উদ্বোধন করেন। এই প্লাটফর্মে সাধারণ শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ রয়েছে। 



3.http://mmcm.gov.bd/ এটি মূল মাল্টিমিডিয়া ক্লাস মনিটরিং সিস্টেমের ওয়েভ। দেশে শিক্ষা ব্যবস্থায় মাল্টিমিডিয়া ক্লাস সমূহকে পরিচালনার জন্য এ ওয়েভ সাইট এবং সফটওয়্যারটি তৈরী করা হয়েছে।  এটি মূল বিশেষত্ব হচ্ছে কোন বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস চললে তা জিপিআরএর ট্রেকিং এবং ক্লাসের ছবি শেয়ার করার মাধ্যমে মনিটরিং করা যায়।


4.http://www.ebook.gov.bd এ ওয়েভ সাইটে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত সকল বিষয়ের বই পাওয়া যাবে। স্কুল, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের সকল পাঠ্যবই এ ওয়েভ সাইটে দেওয়া আছে।

5.http://10minuteschool.com/ বর্তমান সময়ে এটি খুবই নামকারা একটি অন লাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এ ওয়েভে ছাত্র/ছাত্রীরা লাইভে এবং ভিডিও আকারে যে কোন ক্লাস করতে পারে। তাছাড়া ছাত্র/ছাত্রীদের মেধা উন্নয়ের জন্য টেন মিনিটস স্কুল বিভিন্ন স্কীল ডেভেলামেন্ট কোর্স করান। এর মুল বিশেষত্ব হচ্ছে কোন ছাত্র/ছাত্রী চাইলে ঘরে বসে ক্লাস করতে পারবে। 


6.http://onnorokompathshala.com/ HSC প্রথম ও দ্বিতীয় বর্ষের জন্য অন্যতম সেরা ওয়েবসাইট হলো অন্যরকম পাঠশালা। কি নেই এতে? বায়োলজি-ফিজিক্স-কেমিস্ট্রি-আইসিটি !!সব গুলো লেসনকে সহযোপযোগী করে তোলা হয়েছে শিক্ষার্থীদের জন্য। অন্যরকম গ্রুপ ও উদ্ভাসের মিলিত প্রচেষ্টার ফল হলো অন্যরকম পাঠশালা। এর ওয়েবসাইট ও ইউটিউব পেজে আপনি পাবেন একেক টা অধ্যায়ের শুরু থেকে শেষ অব্দি ।



7.http://biggani.org/ বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি এর বিষয়গুলি সহজভাবে কিশোরদের কাছে তুলে ধরা এবং তাদেরকে বিজ্ঞানের প্রতি উৎসাহিত করার জন‍্য  প্রয়াস এই বিজ্ঞানী.অর্গ। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগামী বাঙালীদের সাক্ষাৎকার নেবার মাধ‍্যমে নবীন প্রজন্মের সাথে তাদের যোগসূত্র করার প্লাটফর্ম এই বিজ্ঞানী.অর্গ।



8.http://gonitpathshala.org/ গণিত পাঠশালা  বাংলা ভাষায় প্রথম এবং একমাত্র গণিত বিষয়ক পূর্নাঙ্গ ব্লগ সাইট যার উদ্দেশ্য গণিতের মজার বিষয়গুলো সুন্দর ভাবে সবার কাছে উপস্থাপন করা এবং সবাইকে গণিতে আগ্রহী করা। গণিত কোনো ভীতি নয়,গণিত হচ্ছে সেই বিষয় যার সাহায্যে আমরা পেতে পারি একেবারেই নির্মল আনন্দ, একটা ভাল মুভি দেখার মত, একটা ভাল খাবার খাওয়ার মত, বন্ধুদের নিয়ে তুমুল আড্ডা দেয়ার মত অথবা তার চেয়ে বেশি কিছু। 






9.http://www.edpdbd.org/ edpdbd-র লক্ষ্য প্রতিটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছে সমস্ত শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় তথ্য বিনামূল্যে পৌঁছানো। edpdbd ইন্টারনেটভিত্তিক হওয়ার কারণে বাংলাদেশের যে কোন স্থান থেকে একজন শিক্ষার্থী যে কোন সময়ে এই website এ প্রবেশ করে পাঠ্য বিষয়টি পড়তে পারে কিংবা তথ্য জেনে নিতে পারে।



10. http://www.dainikshiksha.com/ এ ওয়েভ সাইটি বাংলাদেশের সকল শিক্ষা ব্যস্থার খবর দৈনিক আপডেট দিয়ে থাকে। নিয়োগ, ভর্তি এবং পরীক্ষা সহ যাবতীয় তথ্য সমূহ আপডেট পাবেন। এ ওয়েভে প্রবেশ করলে দেখবে সকল খবর একটি প্লাটফর্মে আছে। 

সবাই ভাল থাকবে এবং আমাদের ইউটিউবে সাথে সংযুক্ত থাকতে এখুনি Subscribe করুন।


Subscribe



Monday, April 24, 2017

ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ ( Blogspot Blog Community of Bangladesh )

ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে আপনাকে অান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যে অনেকে জানেন যে বাংলাদেশের সকল ব্লগার বা যারা ব্লগস্পট নিয়ে কাজ করছে তাদের সবাইকে নিয়ে
ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ নামে একটি ফেসবুকে গ্রুপ খোলা হয়েছে। এ গ্রুপের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশ সহ যে সব দেশে মানুষেরা ব্লগস্পট নিয়ে কাজ করে তাদের সবাইকে একত্র করে একে অপরকে সাহায্য সহযোগিতা করা এবং বাংলাদেশ সহ সকল দেশে ব্লগস্পট ব্লগগুলো আরো এগিয়ে নিয়ে যাওয়া। 
আমাদের এ আয়োজনে আপনিও যোগ দিতে নিচের চিত্রে ক্লিক করে যোগ দিন।
https://web.facebook.com/groups/1229079270523663/?pnref=story


এ গ্রুপের এডমিন প্যানেলে আছে আমার সুপরিচিত মুখ:
১। মুরাদ বিন হোসেন (বাংলাদেশ) ২। মাওলানা পুটত্র (ইন্দেনেশিয়া) ৩। মোঃ আসলাম পারভেজ (ইন্ডিয়া) 
আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্ছ সহযোগিতা দিয়ে যেথে। 
আমরা সকলে একে অপরকে সহযোগিতা করলে এ বিষয়ে সকল সমাধান পাব বলে আশাবাদী।

Saturday, November 7, 2015

একনজরে বিপিএল (BPL) ২০১৫

আসসালামু‘আলায়কুম। কিছু দিন পরে আচ্ছে বিপিএল। এ নিয়ে বাংলাদেশে কত আনন্দ বয়ে চলেছে তা বুঝা কঠিন। বিভিন্ন জায়গায় রয়েছে বিভাগ বিক্তিক বিভিন্ন আয়োজন। প্রতি বারের ন্যয় এবারও বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্ব ধম পাটানো উপভোগ করবে ২০১৫সালের বিপিএল। আসুন যেনে নি এবার আয়োজনে কারা থাকছে।

BPL 2015 অংশগ্রহণকৃত টিম সমূহ=
BPL 2015এর খেলার সময় সূচী=

BPL 2015 ALL THEME SONG LINK =









BPL 2015এর ভেনু=
 BPL 2015এর উদ্ভোধনী অনুষ্ঠান=
২০ নভেম্বার ২০১৫ বিকাল 3.00টা  স্থান শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
There will be a lot of surprises for the spectators in that ceremony. Bangladeshi Bands LRB (Love Runs Blind) and Chirkutt along with renowned singers Runa Laila & Momtaz will perform in that opening ceremony. Indian actor Hrithik Roshan, actress Jacqueline Fernandez and singer Krishnakumar Kunnath (KK) will also perform in that stage. 

 BPL 2015এর টিকেট মূল্য=
সর্ব নিম্ম টিকেটের দম ২০০ টাকা এবং
সর্বোচ্ছ টিকেটের দাম ১০,০০০ টাকা
 তাছাড়া ৫০০ টাকা ও ১০০০টাকার।

 BPL 2015এর খেলা যে সব চ্যানেল সরাসরি সম্প্রচার করবে=
 বাংলাদেশ চ্যানেল Channel 9 , 
পাকিস্তান চ্যানেল Geo Super, 
শ্রিলঙ্কা চ্যানেল MTV Sports,
 ইন্টারন্যাশনাল চ্যানেল 
Star Cricket, Channel 9 UK and Sports Max
  BPL 2015 এর খেলা যারা অন-লাইনে বসে দেখবেন=
 www.mnsoftbd.blogspot.com এ ব্লগে প্রবেশ করার পর ডান পাশের লাইভ টিভিতে ক্লিক করলে আপনি বিপিএল খেলা দেখতে পারবেন।

  BPL 2015 দলে যারা অধিনায়ক সিলেক্ট হয়েছেন=
  1. Mashrafe Mortaza (Comilla Victorians)
  2. Shakib Al Hasan (Rangpur Riders)
  3. Mushfiqur Rahim (Sylhet Super Stars)
  4. Tamim Iqbal (Chittagong Kings)
  5. Mahmudullah Riyad (Barisal Bulls)
  6. Nasir Hossain (Dhaka Dynamites)
এবার দেখুন এক নজরে BPL 2015 দলের খেলোয়াড়দের তালিখা=

Dhaka Dynamites

 Chittagong Vikings

Barisal Bulls

Sylhet Super Stars

Comilla Victorians

Rangpur Riders

এক নজরে

সবাইকে বিপিএল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম।

এ পোষ্টি লেখতে যে সব সাইটের সহযোগিতা নিয়েছি 
https://en.wikipedia.org এবং http://sujonhera.com

Everybody ThanK You so mucH

Wednesday, April 22, 2015

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং কনটেস্ট ২০১৫, এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রোগ্রামিং শিখুন।

 আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন? আপনারা শুনে অবশ্যই খুশি হবেন আমাদের দেশে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হল জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং কনটেস্ট ২০১৫, এ প্রতিযোগিতায় আপনিও অংশগ্রহণ করুন এবং  প্রোগ্রামিং শিখুন। নিম্মে এ বিষয়য়ে আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর বাণীটি পড়ুন-

বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং এর প্রয়োগ জ্যামিতিক হারে বেড়ে চলেছে। এর ফলে একদিকে মানুষের জীবন হয়ে উঠছে সহজ ও কার্যকরী অন্যদিকে এই প্রবৃদ্ধি উন্মোচন করছে সম্ভাবনার নতুন দিগন্ত। অটোমেশন, কম্পিউটারায়ন ও ডিজিটালাইজেশনের কারণে আমাদের মত দেশেও প্রযুক্তিবিদ তথা কম্পিউটার প্রোগ্রামারদের চাহিদা বেড়েই চলেছে। বিশ্বের ব্যাপারটাতো আছেই। আমাদের দেশে এখনো কম্পিউটার প্রোগ্রামিং-এর চর্চ্চা বিশ্ববিদ্যালয় ও তদুর্ধ পর্যায়ে সীমিত। কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো এই কার্যক্রমকে স্কুল পর্যায়েও ছড়িয়ে দিচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি দক্ষ জাতি গড়ার জন্য বাংলাদেশেও ৬ষ্ঠ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।
দেশে হাইস্কুল ও কলেজ তথা ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য এই সাংবাৎসরিক উদ্যোগের সূচনা। আন্তর্জাতিক পরিমন্ডলের সঙ্গে সংগতি রেখে এই কার্যক্রমকে জাতীয় হাইস্কুল প্রোগ্রমিং প্রতিযোগিতা ( (National High School Programing Contest-NHSPC ) হিসাবে অবহিত করা হয়েছে।এই কার্যক্রমে থাকবে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, অনলাইন ও অনসাইট প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং ক্যাম্প। ২০১৫ সালের আয়োজনে থাকছে আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতা ও ক্যাম্প।
জাতীয় হাইস্কুল প্রোগ্রমিং প্রতিযোগিতার ওয়েবসাইটে ( http://www.nhspc.org ) সবাইকে স্বাগত।


এই প্রতিযোগিতা কিভাবে হবে এবং যারা অংশ নিতে পারবে-

 ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে দুই ক্যাটাগরিতে – জুনিয়র ও সিনিয়র। জুনিয়র গ্রুপে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আর এসএসসি পরিক্ষার্থী থেকে দ্বাদশ শ্রেণী এবং পলিটেকনিক কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সিনিয়র ক্যাটাগরি। রেজিস্ট্রেশন করে অংশ নিতে হবে। ঢাকা মহানগর এবং সাত বিভাগ মিলে মোট আটটি আঞ্চলিক প্রতিযোগিতা হবে।
আঞ্চলিক উৎসবে আরো থাকবে আইসিটি কুইজ প্রতিযোগিতা। এটি হবে তিন ক্যাটাগরিতে –জুনিয়র – ৬ষ্ঠ থেকে ৮ম, সেকেন্ডারি – নবম-দশম এবং হায়ার সেকেন্ডারি – এসএসসি পরিক্ষার্থী-দ্বাদশ শ্রেণী। অংশগ্রহণকারীদের ৩০-৪০ মিনিটের কুইজ প্রতিযোগিতা হবে। প্রশ্ন হবে বহুনির্বাচনী এবং প্রশ্নেই উত্তর লিখতে হবে।
আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য নিজ নিজ ভেন্যুতে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের বিস্তারিত নিয়মাবলী http://www.nhspc.org সাইটে পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
আঞ্চলিক ভেনু


ঢাকা মহানগরী বিভাগীয় প্রতিযোগিতা
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিভাগীয় প্রতিযোগিতা
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ

চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

খুলনা বিভাগীয় প্রতিযোগিতা
খুলনা বিশ্ববিদ্যালয়

সিলেট বিভাগীয় প্রতিযোগিতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রংপুর বিভাগীয় প্রতিযোগিতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বরিশাল বিভাগীয় প্রতিযোগিতা
বরিশাল বিশ্ববিদ্যালয়

জাতীয় উৎসবের আয়োজক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

এ  প্রতিযোগিতার দিন প্রতিযোগিতার স্থানে প্রতিযোগিতাকারীকে  উপস্থিত হতে হবে। সেখানে  ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার দেওয়া হবে যাতে একটি সি-কম্পাইলার থাকবে। এছাড়া প্রতিযোগিতার ইন্টারনেটে বিচারসাইটে (https://algo.codemarshal.org) যেতে পারবে। এই প্রতিযোগিতার বিচার হবে অনলাইনে, কোড মার্শাল প্ল্যাটফরমে। আর এ  প্রতিযোগিতার ফর্ম অনলাইনে পাওয়া যাবে http://www.nhspc.org। যা বিভাগীয় অফিসে ফর্মটি জমা দিতে হবে। 
  • এ প্রতিযোগিতায় আপনার সকল প্রশ্নের উত্তর জানতে ভিজিট করুন http://www.nhspc.org/bojipro  
এ প্রতিযোগিতায় যেসব  লিংক ব্যবহার করতে হবে-

তথ্য সমূহ সগ্রহ করা হয়েছে http://www.nhspc.org ওয়েব সাইট থেকে 

এম এন সফট বিডি সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন 

Tuesday, April 21, 2015

ঘরে বসে অন-লাইনে জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করুন।

আসসালামু‘আলায়কুম,   সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে ছোট্ট একটি টিউন্স নিয়ে হাজির হয়েছি। আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি আমাদের যদি ১৮ বছর বয়স হয় তাহলে জাতীয় পরিচয় পত্র দরকার দেশের নাগরিকত্ব অধিকার পাওয়ার জন্য। আমরা এই জাতীয় পরিচয় পত্রটি পাওয়ার জন্য কত কষ্টনা করতে হয়।
তাই নাগরিক সুবিধার জন্য বাংলাদেশ সরকার জাতীয় পরিচয় পত্র অন-লাইন রেজিঃ ভার্সন চালু করেছে। যা থেকে যে কোন নাগরিক ঘরে বসে তার নিজ নিজ জাতীয় পরিচয় পত্র রেজিষ্ট্রেশন করে সরবারহ করতে পারবে। এবং যাদের জাতীয় পরিচয়পত্র ত্রুটি রয়েছে তারা হালনাগাদ করতে পারবেন। আসুন প্রথমে জেনে নি কিভাবে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করব-
প্রথমে https://services.nidw.gov.bd/ এ ঠিকানায় গিয়ে নিচের চিত্রের মত নতুন নিবন্ধন করুন এ ক্লিক করুন। 
নতুন নিবন্ধন এ ক্লিক করার পর নিচের চিত্রের মত দেখা যাবে।
এখানে আপনার যদি ই-মেইল ঠিকানা থাকে তাহলে ই-মেইল এর ঘরে আপনার ই-মেইলটি বসায় এবং মোবাইল এর ঘরে আপনার মোবাইল নম্বরটি প্রদান করুন। তারপর আমি রাজি ও নিবন্ধন ফরম পূরণ করতে চাই এ লেখায় ক্লিক করুন। এবার নিচের চিত্রের মতে একটি ফরম আসবে সেটি পূরণ করুন। 
ফরমের সকল তথ্য সঠিক এবং যাচাইপূর্বক প্রদান করার পর নিচের নিত্রের মত Save and Continue লেখায় ক্লিক করুন।
উপরে চিত্রের save and Exit এ ক্লিক করবেন না আপনার সকল তথ্য প্রদান করা হলে তারপর এ লেখায় ক্লিক করবেন। Save and continue তে ক্লিক করার পর নিচের চিত্রের মতে আরেকটি ফরম আসবে।

এভাবে পর্যাক্রমে আপনার ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সঠিক ভাবে পূরণ করার পর নিচের চিত্রের মত ক্যাপচাটি বক্সে প্রদান করুন।

ক্যাপচাটি প্রদান করা হলে Submit বোটামে ক্লিক করুন।এবার ‍সাবমিট হয়ে গেলে PDFফাইলটি ডাউনলোড করুন।
PDF ফাইলটি প্রিন্ট করুন। সনাক্তককারীর আই.ডি ও স্বাক্ষর নিয়ে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রিন্ট কপিটি আপনার উপজেলা জমা দিন। 

https://services.nidw.gov.bd/faq  এ লিংক থেকে জানতে পারবেন জাতীয় পরিচয় পত্র সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর এবং তথ্য সমূহ।
 জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত


[বিঃদ্রঃ নির্বাচন নীতি মালা লঙ্গন থেকে বিরত থাকুন]

mnsoft bd পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। 
ধন্যবাদ------